দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিরাপত্তার কারণে ভারতীয়দের জন্য টুরিস্ট ভিসা বন্ধ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার, ৭ জানুয়ারি থেকে, এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, দিল্লির বাংলাদেশ দূতাবাস ও আগরতলার উপদূতাবাস থেকে টুরিস্ট ভিসা বন্ধ করা হলেও, সীমিত পরিসরে কলকাতার উপদূতাবাস থেকে এই সেবা চালু ছিল। তবে, বুধবার থেকে কলকাতার দফতরটিও ভিসা প্রদান বন্ধ করে দেওয়ায় ভারতের কোন স্থান থেকেই বাংলাদেশে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা পাওয়ার সুযোগ নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই পরিস্থিতি পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তবে, ভিসা বন্ধের বিষয়ে কলকাতার উপদূতাবাস বা দিল্লির বাংলাদেশ দূতাবাস থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায়নি।

টুরিস্ট ভিসা বন্ধ হলেও ভারতীয় নাগরিকদের জন্য এমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসা আগের মতোই চালু রয়েছে। এছাড়া, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা ইস্যু করা হচ্ছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ শ্রেণির ভিসাগুলো কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রদান করা হয় এবং ভ্রমণকারীর পরিচয়, সফরের উদ্দেশ্য এবং অবস্থানের বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকে। টুরিস্টদের ক্ষেত্রে অগ্রিম তথ্যের অভাব থাকায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত। নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থেকে ভারতীয় টুরিস্টদের যাতায়াত সাময়িকভাবে সীমিত করা হয়েছে বলে মনে করছে ভারত সরকার। তবে, বিশেষ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দূতাবাসের নিজস্ব বিবেচনায় কিছু ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ভিসা প্রদান করা হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নিরাপত্তার কারণে ভারতীয়দের জন্য টুরিস্ট ভিসা বন্ধ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ