আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন।
উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভোটকেন্দ্র পরিদর্শন
সফরকালে জেলা প্রশাসক উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদ ভূমি অফিস এবং আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত কাপাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ভোটকেন্দ্রের অবকাঠামো ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি হাজিনগর ইউনিয়নের বিখ্যাত ও দৃষ্টিনন্দন ঘুঘুডাঙ্গা তালসড়ক এলাকাটি ভ্রমণ করেন।
প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন:
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: মুর্শিদা খাতুন।
উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আসন্ন নির্বাচনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন