দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

 শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাটালু রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এ সময় মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

এদিকে খবর পেয়ে ২ নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন,প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন মোতাবেক বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কৃষক আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

 শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাটালু রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এ সময় মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

এদিকে খবর পেয়ে ২ নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন,প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন মোতাবেক বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কৃষক আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ