দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে আর পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে সে। 

রোববার (০৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে চুরির এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে বলা হয়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা দেখেন, এক ব্যক্তি তাদের বাড়ির দেয়ালে এক্সজস্ট ফ্যানের ছিদ্রে আটকে আছে। এই দৃশ্য দেখে প্রথমে দম্পতি চিৎকার শুরু করেন। কিছুটা সামলে নেয়ার পর তারা জানতে চান, ওই ব্যক্তি কী করছে।

এই অসম্ভব পরিস্থিতিতেও চোর নিজেকে সামলাতে না পেরে উল্টো হুমকি দিতে শুরু করে। সে জানায়, সে একজন চোর এবং তার কয়েকজন সহযোগী কাছাকাছিই আছে। তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে বলেও হুমকি দেয় সে।ঘটনার পরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ভেতরে থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। চোরটি একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় সে ব্যথায় কাতরাতে থাকে এবং চিৎকার করে। পরে নিচে থাকা আরেক ব্যক্তি তাকে ধরে রাখলে সে কোনোমতে দাঁড়াতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীরা সে আটকে পড়ার পরই পালিয়ে যায়। যে গাড়িতে করে তারা এসেছিল, সেটিও জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল। চক্রটি কীভাবে এই স্টিকার সংগ্রহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে আর পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে সে। 

রোববার (০৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে চুরির এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে বলা হয়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা দেখেন, এক ব্যক্তি তাদের বাড়ির দেয়ালে এক্সজস্ট ফ্যানের ছিদ্রে আটকে আছে। এই দৃশ্য দেখে প্রথমে দম্পতি চিৎকার শুরু করেন। কিছুটা সামলে নেয়ার পর তারা জানতে চান, ওই ব্যক্তি কী করছে।

এই অসম্ভব পরিস্থিতিতেও চোর নিজেকে সামলাতে না পেরে উল্টো হুমকি দিতে শুরু করে। সে জানায়, সে একজন চোর এবং তার কয়েকজন সহযোগী কাছাকাছিই আছে। তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে বলেও হুমকি দেয় সে।ঘটনার পরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ভেতরে থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। চোরটি একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় সে ব্যথায় কাতরাতে থাকে এবং চিৎকার করে। পরে নিচে থাকা আরেক ব্যক্তি তাকে ধরে রাখলে সে কোনোমতে দাঁড়াতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীরা সে আটকে পড়ার পরই পালিয়ে যায়। যে গাড়িতে করে তারা এসেছিল, সেটিও জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল। চক্রটি কীভাবে এই স্টিকার সংগ্রহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ