দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

দিনাজপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে বইছে মৃদু শৈত্য প্রবাহ

 বিকেল থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশার বৃষ্টি ঝরছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। দিনাজপুর জেলা এখন কুয়াশার চাদরে ঢাকা। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শীতের এই তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ৪ জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। 

উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা খেটে খাওয়া মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। শীতের তীব্রতা একটুও কমেনি। শীতে নিম্ন আয়ের মানুষদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরো বেড়ে যায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। 

শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ দুর্ভোগ বেড়েছে। গরম কাপড়ের অভাবে তারা কষ্ট পাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর শিশু হাসপাতালগুলিতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

নিউমোনিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ। এদিকে নদীর চরাঞ্চলের মানুষ অত্যধিক শীতে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে বইছে মৃদু শৈত্য প্রবাহ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

 বিকেল থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশার বৃষ্টি ঝরছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। দিনাজপুর জেলা এখন কুয়াশার চাদরে ঢাকা। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শীতের এই তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ৪ জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। 

উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা খেটে খাওয়া মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। শীতের তীব্রতা একটুও কমেনি। শীতে নিম্ন আয়ের মানুষদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরো বেড়ে যায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। 

শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ দুর্ভোগ বেড়েছে। গরম কাপড়ের অভাবে তারা কষ্ট পাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর শিশু হাসপাতালগুলিতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

নিউমোনিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ। এদিকে নদীর চরাঞ্চলের মানুষ অত্যধিক শীতে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ