দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্টকে আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির আয়োজন করে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। মিছিলটির সামনের ব্যানারে ‘বাংলাদেশ সলিডারিটি ফর ভেনেজুয়েলা’ লেখা দেখা গেছে।উল্লেখ্য, আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কোথায় কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।এদিকে মার্কিন বাহিনীর হাতে আটক নেতা নিকোলাস মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস। 

ভেনেজুয়েলার টেলিভিশনের সঙ্গে ফোনালাপে রদ্রিগেস বলেন, কারাকাস ও অন্যান্য শহরে ধারাবাহিক মার্কিন হামলার পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না। 

এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক আঘাত ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মিত্ররা এ ঘটনার নিন্দা জানিয়েছে। স্পেন শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

ভেনেজুয়েলা সরকার এটিকে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ বেশ কয়েক নেতা মার্কিন পদক্ষেপের সমালোচনা করেছেন।

রাশিয়া শনিবার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই এবং ‘আদর্শগত শত্রুতা’ কূটনীতির ওপর প্রাধান্য পেয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে।এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ব্যাবহারিক কূটনীতির ওপর আদর্শগত শত্রুতা জয়ী হয়েছে।’

১৯৮৯ সালে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লাতিন আমেরিকায় সরাসরি এ ধরনের হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্টকে আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ