দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ সকালে যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। 

জেলা প্রশাসক ইরশাত ফারজানা জানান, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবির ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি খাদেমুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা বিএনপি মহাসচিবসহ ৩টি মনোনয়নই বৈধ ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ সকালে যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। 

জেলা প্রশাসক ইরশাত ফারজানা জানান, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবির ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি খাদেমুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা বিএনপি মহাসচিবসহ ৩টি মনোনয়নই বৈধ ঘোষণা করেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ