দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-৫, স্থগিত-১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, শেরপুর-১ (আসন-১৪৩)- বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর-২ (আসন-১৪৪)-

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।

শেরপুর-৩ (আসন-১৪৫)-

বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

বাতিল ও স্থগিত মনোনয়ন- শেরপুর-১ আসনে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দ্বৈত নাগরিকত্বের কারণে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই আসনে দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তবে শেরপুর-৩ সংসদীয় আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-৫, স্থগিত-১

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, শেরপুর-১ (আসন-১৪৩)- বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর-২ (আসন-১৪৪)-

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।

শেরপুর-৩ (আসন-১৪৫)-

বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

বাতিল ও স্থগিত মনোনয়ন- শেরপুর-১ আসনে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দ্বৈত নাগরিকত্বের কারণে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই আসনে দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তবে শেরপুর-৩ সংসদীয় আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ