দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

লালমনিরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

আজ ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকালে হামারবাড়ী অস্থায়ী কার্যালয়ে ​গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লালমনিরহাটে শোকসভা ও দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে

এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য ও চারুকলা অনুষাদের সাবেক ছাত্রদলের সভাপতি রুস্তম আলী প্রামাণিক। 

জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. ফজলুল হক সরকার এঁর সভাপতিত্বে 

শোকসভা ও ​দোয়া মাহফিলে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের মানুষের সমৃদ্ধি ও গণতন্ত্রের পূর্ণ জাগরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

আজ ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকালে হামারবাড়ী অস্থায়ী কার্যালয়ে ​গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লালমনিরহাটে শোকসভা ও দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে

এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য ও চারুকলা অনুষাদের সাবেক ছাত্রদলের সভাপতি রুস্তম আলী প্রামাণিক। 

জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. ফজলুল হক সরকার এঁর সভাপতিত্বে 

শোকসভা ও ​দোয়া মাহফিলে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের মানুষের সমৃদ্ধি ও গণতন্ত্রের পূর্ণ জাগরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ