দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের তৃতীয় দিন: খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, একটির সিদ্ধান্ত স্থগিত

খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রয়েছে জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দারের।

অন্যদিকে খুলনা-৬ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন টিকে রয়েছে বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডলের।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম ঘিরে সংশ্লিষ্ট প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের তৃতীয় দিন: খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, একটির সিদ্ধান্ত স্থগিত

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রয়েছে জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দারের।

অন্যদিকে খুলনা-৬ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন টিকে রয়েছে বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডলের।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম ঘিরে সংশ্লিষ্ট প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ