চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফার নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেন।
চুয়াডাঙ্গা জামায়াত ইসলামীর পৌর আমির হাসিবুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ার ৮ নং ওয়ার্ডের যুবদল ছাত্রদলের ১৫ নেতাকর্মী সমর্থক আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক এম এইচ মোস্তফার নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী সমর্থক যোগদান করেন। সদর উপজেলা যুবদলের সদস্য সাহাবুল ইসলামও রয়েছেন। এছাড়া ১৩ জন ছাত্রদল যুবদলের কর্মী সমর্থক রয়েছেন।
যোগদানকৃত কর্মী সমর্থকরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সদস্য শাহাবুল ইসলাম, মিলন হোসেন, হাফিজুল ইসলাম, বিএনপি নেতা তেতুল হোসেন ও দুখু মিয়া, ছাত্রদল নেতা দুল আমিন হোসেন, আরাফাত হোসেন, মানিক আলী, রিয়াদ হোসেন, রিফাত হোসেন, সাব্বির হোসেন, আকমান হোসেন, জাহিদ হোসেন ও আশরাফুল ইসলাম।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলসহ দলীয় নেতা কর্মীরা।
জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, ‘১৫ জনকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি। তারা আমাদের ভাই আর সহযোদ্ধা। ভালো-মন্দের সবসময় তাদের পাশে থাকবো। তারা ইসলামের আদর্শের কথা বুঝতে পেরে আমাদের সঙ্গে এসেছে।’
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক এম এইচ মোস্তফা জানান, ১৯৯৮ সালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়। ন্যায় ও ইনসাফের পথে আসার জন্য জামায়াত ইসলামীতে যোগদান করলাম। আজকে খুব ভালো লাগছে আমার।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন