দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত -ডাঃ তাহের

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ভিপি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত -ডাঃ তাহের

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ভিপি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহমেদ প্রমুখ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ