দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

এইচএসসি পাসে সারোয়ার তুষার পেশায় লেখক, বছরে আয় ৩ লাখ ৪০ হাজার টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা।

দাখিল করা হলফনামায় দেখা গেছে, সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আনোয়ার হোসাইন।প্রসঙ্গত, নরসিংদী-২ (পলাশ) আসনে সারোয়ার তুষার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এইচএসসি পাসে সারোয়ার তুষার পেশায় লেখক, বছরে আয় ৩ লাখ ৪০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা।

দাখিল করা হলফনামায় দেখা গেছে, সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আনোয়ার হোসাইন।প্রসঙ্গত, নরসিংদী-২ (পলাশ) আসনে সারোয়ার তুষার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ