দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

গাজীপুরের শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ নীল রঙের একটি পিকআপ ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ী মোড়ের সাতক্ষীরা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ঘটনার বিবরণে জানা যায়, একইদিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিববাড়ী মোড় এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনা করে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করে।পিকআপ ট্রাকটি তল্লাশি করে ট্রাকের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কস্টেপে মোড়ানো অবস্থায় ২ কেজি করে মোট ২৪টি প্যাকেটে সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে উক্ত পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামী নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়া ও মাতা মোছা. লাইলী বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার চার্জশিট আদালতে দাখিল রয়েছে। ‎এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জিএমপি সদর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ