দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুয়েটে প্রশাসনিক গতিশীলতা জোরদারে ভিসির সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক ও সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও সেবাধর্মী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও সার্বিক অগ্রগতিতে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করলে একটি শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কুয়েটকে আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক বলেন, কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল প্রশাসনিক পরিবেশই শিক্ষার মানোন্নয়নের প্রধান শর্ত উল্লেখ করে তিনি প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস. এম. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ এবং সদস্য মো. মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুয়েটে প্রশাসনিক গতিশীলতা জোরদারে ভিসির সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ