দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

ফরিদপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আবুল বাশার

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল বাশার বলেন, জনগণ যদি তাঁকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, তাহলে তিনি ফরিদপুর–১ আসনের মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে জনসেবায় নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, ফরিদপুর–১ আসনের দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে ব্রিজ ও কালভার্টের সংকট, রাস্তাঘাটের বেহাল দশা এবং নদীর নাব্যতা হ্রাস। এসব সমস্যা সমাধানে নদীর প্রবাহমান ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় খনন কার্যক্রমসহ টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়া স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্পভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে ঢাকা মুখী কর্মজীবী মানুষকে নিজ এলাকায় ফিরিয়ে এনে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন আবুল বাশার।

তিনি আরও জানান, ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন। প্রতীক বরাদ্দের পর জনগণ যদি সেই প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেন, তবে ফরিদপুর–১ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আবুল বাশার বলেন, জনগণ যদি আবার সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তারা অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছে নেবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আবুল বাশার

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল বাশার বলেন, জনগণ যদি তাঁকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, তাহলে তিনি ফরিদপুর–১ আসনের মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে জনসেবায় নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, ফরিদপুর–১ আসনের দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে ব্রিজ ও কালভার্টের সংকট, রাস্তাঘাটের বেহাল দশা এবং নদীর নাব্যতা হ্রাস। এসব সমস্যা সমাধানে নদীর প্রবাহমান ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় খনন কার্যক্রমসহ টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়া স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্পভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে ঢাকা মুখী কর্মজীবী মানুষকে নিজ এলাকায় ফিরিয়ে এনে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন আবুল বাশার।

তিনি আরও জানান, ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন। প্রতীক বরাদ্দের পর জনগণ যদি সেই প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেন, তবে ফরিদপুর–১ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আবুল বাশার বলেন, জনগণ যদি আবার সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তারা অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছে নেবে। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ