দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার করে নিল বিএনপি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বাণী দিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে গণমাধ্যমে এসব বাণী পাঠানো হয়।

পরে মধ্যরাতে আরেক মেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরে ভুলবশত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

সংবাদমাধ্যম থেকে বাণী দুটি প্রত্যাহার করা হলো এবং তা প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তারেক রহমান ও ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার করে নিল বিএনপি

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বাণী দিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে গণমাধ্যমে এসব বাণী পাঠানো হয়।

পরে মধ্যরাতে আরেক মেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরে ভুলবশত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

সংবাদমাধ্যম থেকে বাণী দুটি প্রত্যাহার করা হলো এবং তা প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ