দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে গায়েবানা জানাজায় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও নারী শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ তার আপোষহীন চরিত্রের কথা বিশেষ ভাবে উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম গায়েবানা জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে গায়েবানা জানাজায় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও নারী শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ তার আপোষহীন চরিত্রের কথা বিশেষ ভাবে উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম গায়েবানা জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ