বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। যশোর জেলা কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র। কিন্তু এটিই শেষ নয় বরং এখান থেকেই ইতিহাসের নতুন পাতা খোলা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই শোককে শক্তিতে রূপান্তর করে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন লড়াই শুরু হবে, যেখানে নেতৃত্ব দেবে আজকের তরুণ সমাজ।
তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগের জীবন বাংলাদেশের মানুষের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন