দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

‎খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপি'র দোয়া ‎

‎বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে।

দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন। 

‎পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত দেখা যায়। এর আগে সকাল ৯ টা থেকে কোরআন খতম করে মাদ্রাসা শিক্ষার্থীরা।

‎কান্না জড়িত কন্ঠে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আসলে এক কথায় আমরা অভিভাবক হারা হয়ে গেছি। আমরা যারা ছাত্রদল করেছি তাকে দেখেই আমাদের রাজনীতি করা। আমাদের একটি স্লোগান ছিল নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলাদা, আপসহীন  খালেদা গর্ব মোদের আলাদা। তিনি আমাদের আগলে রেখেছেন, শুধু আমরা না পুরো জাতীয় অভিভাবক হারা হয়ে গেছে। 

‎পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, খুব ভোরে আমরা জানতে পেরেছি আমাদের দেশমাতা পৃথিবীতে আর নেই। বেগম খালেদা জিয়া জনগণের জন্য মানুষের জন্য মানব কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন, তিনি মজলুম ছিলেন। মানুষের কল্যাণে তার যে ত্যাগ তার যে লড়াই তা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কাঁদতে কাঁদতে বলেন, পৃথিবীর কোনো সংবাদই আমাদেরকে এতটা আহত করতে পারে নাই আজকে পুরো জাতি শোকাহত। তিনি অসুস্থ অবস্থায়ও সবসময় দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। বারবার তার উন্নত চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু সুচিকিৎসার সুযোগ না দিয়েই তাকে চলে যেতে হলো। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‎খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপি'র দোয়া ‎

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ