আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জননেতা আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় খন্দকার নাসিরুল ইসলামের সাথে দলের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিনি তার প্রার্থিতার কাগজপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "আমি এই মাটির সন্তান। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি জনগণের সেবক হতে এসেছি। ফরিদপুর-১ আসনের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যাব। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হবে ইনশাআল্লাহ।"
খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আলফাডাঙ্গা উপজেলা সদরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, ক্লিন ইমেজের এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি মাঠ পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। খন্দকার নাসিরুল ইসলামের এই আনুষ্ঠানিক পদযাত্রার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে বিএনপি নতুন প্রাণশক্তি পেল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন