দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ভেড়ামারায় দিবালোকে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রধান সড়কে যুগান্তরের সাংবাদিক রেজাউল করিমের বাড়ির নিচতলায় মোবাইল মার্ট নামে এক মোবাইল দোকানে সোমবার(২৯ ডিসম্বের ২০২৫) সকালে প্রকাশ্য দিবালোকে শাটারের লুপ কেটে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। দুর্বৃত্তরা নগদ টাকা ও ২৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে। ঘটনায় দোকানের মালিক রুহুল আমিন(২২) ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা যায়, দুই থেকে তিনজন চোর বাড়ির ছাদের মাধ্যমে সকাল পৌনে আটটার দিকে উক্ত মার্কেটে প্রবেশ করে শাটারের লুপ কেটে দোকানে প্রবেশ করে। তারপর চোরেরা দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ ১লক্ষ ১১হাজার টাকা ও ২৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুরি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভেড়ামারায় দিবালোকে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রধান সড়কে যুগান্তরের সাংবাদিক রেজাউল করিমের বাড়ির নিচতলায় মোবাইল মার্ট নামে এক মোবাইল দোকানে সোমবার(২৯ ডিসম্বের ২০২৫) সকালে প্রকাশ্য দিবালোকে শাটারের লুপ কেটে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। দুর্বৃত্তরা নগদ টাকা ও ২৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে। ঘটনায় দোকানের মালিক রুহুল আমিন(২২) ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা যায়, দুই থেকে তিনজন চোর বাড়ির ছাদের মাধ্যমে সকাল পৌনে আটটার দিকে উক্ত মার্কেটে প্রবেশ করে শাটারের লুপ কেটে দোকানে প্রবেশ করে। তারপর চোরেরা দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ ১লক্ষ ১১হাজার টাকা ও ২৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুরি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ