দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা আজ জমা দেওয়ার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি এবং বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে বিএনপি জানিয়েছে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই এলাকার নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে তিনি দলীয় প্রার্থী হতে পারেন। বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ১৫টি আসন ছাড় দেওয়া হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচন সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। কিছু ক্ষেত্রে জোটগত সমঝোতা, আবার কোথাও দলীয় কোন্দল বা প্রার্থীর অনীহার কারণে এসব রদবদল হয়েছে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলের ৩০০ আসনের মনোনয়নই মূলত চূড়ান্ত হয়েছে। তবে প্রতিদিন ধাপে ধাপে সিদ্ধান্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থী পরিবর্তন নির্বাচন রাজনীতিতে অস্বাভাবিক নয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ