ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হক শাহ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ২৯ শে ডিসেম্বর দুপুরে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি নওগাঁ-১ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন