দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শীতে জবুথবু খেটে খাওয়া ছিন্নমূল মানুষ

 শীতে জবুথবু খেটে খাওয়া ছিন্নমূল মানুষ

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর সহ পাহাড়ি এলাকায় প্রচন্ড শীত জেঁকে বসেছে । কনকনে হিমেল হাওয়া আর প্রচন্ড ঠান্ডার কারণে দেখা দিয়েছে,আমাশা,ডায়রিয়া, ঠান্ডা ও পানি বাহিত রোগ সহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব। এতে শিশু ও বয়স্ক ব্যক্তিরাই আক্রান্ত হয়ে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে অনেকেই  । গরু, মহিষ, ছাগল,মুরগি সহ পশু পাখিরা প্রচন্ড শীতের কারণে তাদেরকে নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। গরিব-দুঃখী ও ছিন্নমূল মানুষেরা শীতে জবুথবু হয়ে অতি কষ্টে দিনাপাত করছে। কনকনে হাড়-কাঁপানো শীতকে উপেক্ষা করে ভোর বেলায় কাজের সন্ধানে বেরিয়ে যায় গরিব মানুষগুলো। চলতি বোরো ফসলের মাঠ পরিস্কার পরিছন্নতা ও বোরো চারা রোপনের কাজ শুরু হয়েছে। প্রচন্ড শীতকে উপেক্ষা করে কৃষকরা সকাল থেকেই ফসলের মাঠে কাজ করেন। পরিবার পরিজনরা শীতের কাঁপুনিতে আগুনের তাপ নিচ্ছে,পাশাপাশি খড় দিয়ে রান্না বান্নার কাজও করছেন মহিলারা। হাট-বাজারেও শীত থেকে বাঁচার তাগিদে সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার পরপরই আগুনের তা নিতে দেখা যায়। প্রচন্ড শীতে গরিব ও ছিন্নমূল মানুষের দুঃখের শেষ নেই,গরম কাপড়ের অভাবে অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছেনা। পুরাতন কাপড়ের দোকানে কমদামের শীত বস্ত্র ক্রয় করতে গরিব মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা যায় ফুটপাতের  দোকান গুলোতে । আজ রোববার সুর্যের আলোর দেখা  না মিললেও শীতের তীব্রতা কমেনি । পাহাড়ী অঞ্চলের মানুষেরা ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও শীতের মধ্যে অতি কষ্টে জীবনযাপন করছে। উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল আলম রাসেল জানান, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয় হতে প্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়ন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ বছর ২য় দফায় কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে । আশ্রয়ন প্রকল্পে ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান । প্রকৃত ছিন্নমূল মানুষরা শীতে কাবু হয়ে কাতরাচ্ছে । শীত নিবারণের জন্যে কম্বল বিতরণ হলেও তা অপ্রতুল বলে জানা গেছে । 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শীতে জবুথবু খেটে খাওয়া ছিন্নমূল মানুষ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ