দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুয়েটে নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়াতে গার্ডদের প্রশিক্ষণ কর্মসূচি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের পেশাগত সক্ষমতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে কুয়েটে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনায় নিরাপদ ক্যাম্পাস অপরিহার্য। এ ক্ষেত্রে নিরাপত্তা গার্ডদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, আধুনিক নিরাপত্তা পরিস্থিতিতে গার্ডদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ সময়ের দাবি।

প্রশিক্ষণ সেশনে কারিগরি ও তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। তারা নিরাপত্তা রক্ষায় শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুয়েটে নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়াতে গার্ডদের প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের পেশাগত সক্ষমতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে কুয়েটে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনায় নিরাপদ ক্যাম্পাস অপরিহার্য। এ ক্ষেত্রে নিরাপত্তা গার্ডদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, আধুনিক নিরাপত্তা পরিস্থিতিতে গার্ডদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ সময়ের দাবি।

প্রশিক্ষণ সেশনে কারিগরি ও তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। তারা নিরাপত্তা রক্ষায় শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করা সম্ভব হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ