পৌষের শুরুতে শীতের দেখা না মিললেও হঠাৎ করেই যেঁকে বসেছে শীত। গলাচিপা উপজেলায় গত ২৫ ডিসেম্বর থেকে মৃদু সৈত প্রবাহ বয়ে যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিয়েছে এতে সড়ক ও নৌপথে যোগাযোগ সাময়িক বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।
পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সদস্য হাবিবুর রহমান জানান সকালের বাস সিডিউল সকাল ছয়টায় থাকলেও ঘন কুয়াশার কারণে তা ৭:৩০ মিনিটে করা হয়েছে তবুও দুই একজন যাত্রী ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না।
শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর,কৃষি শ্রমিক, খেটে খাওয়া ও ভাসমান মানুষ দেরিতে সূর্য ওঠা বা সূর্য না ওঠার কারণে বিপাকে পড়তে হয়। জেলে ফারুক খান বলেন, আমরা ছয় জনের একটা দল বিভিন্ন পুকুরের মাছ ধরে পেট চালাই কিন্তু শীত বেশি থাকার কারণে পুকুরে বেশিক্ষণ থাকা যায় না এভাবে শীত চলতে থাকলে আমাদের রুটি রুজির সমস্যা হবে।
হাসপাতাল গুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন অনেকে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেজবাউদ্দিন বলেন, শিশুদের নিমোনিয়া আর বয়স্কদের শ্বাসকষ্ট জনিত রোগ শীতে বেশি দেখা যায়। তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেয়া প্রয়োজন। হাসপাতালে আমরা এই ধরনের রোগীর বেলায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ রফিকুল আলম সমাজের সচেতন জনগনদের এগিয়ে আসার দাবি জানিয়ে বলেন, দুর্গম চরাঞ্চল,গ্রামীন এলাকা ও নিম্ন আয়ের মানুষদের প্রশাসনের পাশাপাশি সমাজের ধনী ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন শীতার্থদের পাশে দাঁড়ান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন