দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি’র ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সদর কোর্ট পরিদর্শন।

সুনামগঞ্জে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বার্ষিক পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৯ টায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রম আরও গতিশীল ও মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি সুনামগঞ্জ সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি কোর্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দাপ্তরিক কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি’র ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সদর কোর্ট পরিদর্শন।

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সুনামগঞ্জে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বার্ষিক পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৯ টায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রম আরও গতিশীল ও মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি সুনামগঞ্জ সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি কোর্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দাপ্তরিক কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ