দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক!

ঘনকুয়াশার কারণে প্রায় টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বুধবার ভোর সকাল ৫:৪০ টা থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ১০:৪০ টার দিকে পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরী চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ করেই ঘনকুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী সহ চালকরা। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক, নূর আহম্মেদ ভূইয়া  জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক আছে। তবে ঘনকুয়াশার কারণে আজ ভোর সকাল থেকে ফেরী চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১০:৪০ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৪ টি ফেরী চলাচল করছে এবং এ ফেরীগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে, বুধবার ভোর সকাল ৫:৩০ টা থেকে ঘনকুয়াশার কারণে নৌরুটের দুর্ঘটনা এড়াতে 

 সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকলে ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়েছে। এবং ফেরী চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৬ টি ফেরী লোড করে পাড়ে নোঙর অবস্থায় আটকে ছিলো বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক!

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঘনকুয়াশার কারণে প্রায় টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বুধবার ভোর সকাল ৫:৪০ টা থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ১০:৪০ টার দিকে পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরী চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ করেই ঘনকুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী সহ চালকরা। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক, নূর আহম্মেদ ভূইয়া  জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক আছে। তবে ঘনকুয়াশার কারণে আজ ভোর সকাল থেকে ফেরী চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১০:৪০ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৪ টি ফেরী চলাচল করছে এবং এ ফেরীগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে, বুধবার ভোর সকাল ৫:৩০ টা থেকে ঘনকুয়াশার কারণে নৌরুটের দুর্ঘটনা এড়াতে 

 সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকলে ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়েছে। এবং ফেরী চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৬ টি ফেরী লোড করে পাড়ে নোঙর অবস্থায় আটকে ছিলো বলে জানা গেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ