দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নায়ক রিয়াজের মৃত্যুর খবরে, যা জানা গেল

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও এ বিষয়ে কিছুই জানে না।

রিয়াজের ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমনটা হওয়ার কথা না। এমন কিছু হয়ে থাকলে এতক্ষণে তোলপাড় হয়ে যেত।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে চলে যান রিয়াজ। তার বর্তমান অবস্থান সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ কিছু জানেন না। গুঞ্জন রয়েছে, ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। আবার কেউ বলছেন, দেশেই আছেন কোথাও। রিয়াজের ব্যবহৃত নম্বরটিও বন্ধ রয়েছে।

শেখ হাসিনার পতনের আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব ছিলেন রিয়াজ। বেশ কয়েকবার তাকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এমনকি চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিলে বেশ কয়েকবার ভাইরাল হয় তার বক্তব্য।

নব্বইয়ের দশকের শেষ থেকে টানা প্রায় দুই যুগ রিয়াজ ছিলেন ঢালিউডের জনপ্রিয় মুখ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর একে একে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর নতুন কাজে তার দেখা যায়নি তাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নায়ক রিয়াজের মৃত্যুর খবরে, যা জানা গেল

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও এ বিষয়ে কিছুই জানে না।

রিয়াজের ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমনটা হওয়ার কথা না। এমন কিছু হয়ে থাকলে এতক্ষণে তোলপাড় হয়ে যেত।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে চলে যান রিয়াজ। তার বর্তমান অবস্থান সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ কিছু জানেন না। গুঞ্জন রয়েছে, ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। আবার কেউ বলছেন, দেশেই আছেন কোথাও। রিয়াজের ব্যবহৃত নম্বরটিও বন্ধ রয়েছে।

শেখ হাসিনার পতনের আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব ছিলেন রিয়াজ। বেশ কয়েকবার তাকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এমনকি চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিলে বেশ কয়েকবার ভাইরাল হয় তার বক্তব্য।

নব্বইয়ের দশকের শেষ থেকে টানা প্রায় দুই যুগ রিয়াজ ছিলেন ঢালিউডের জনপ্রিয় মুখ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর একে একে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর নতুন কাজে তার দেখা যায়নি তাকে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ