দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুবি ক্যাম্পাসে চালু হলো আন্তর্জাতিক ওয়াইফাই ‘এডুরম’

দেশ ছাড়লেই ইন্টারনেট সংযোগ নিয়ে আর দুশ্চিন্তা নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছে আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ (eduroam)।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডুরম চালু হওয়ায় এখন খুবির সদস্যরা বিশ্বের শতাধিক দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নিজস্ব আইডি ব্যবহার করেই নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এডুরম নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞান ও গবেষণার আন্তর্জাতিক অঙ্গনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়াতে এডুরম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন, যা গবেষণার গতি বাড়াবে।

তিনি আরও বলেন, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন জরুরি, আর এডুরম সেই উদ্যোগেরই অংশ।

বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত এডুরম একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক। ব্যবহারকারীরা নিজ বিশ্ববিদ্যালয়ের আইডি দিয়ে বিশ্বের যেকোনো এডুরম-সংযুক্ত ক্যাম্পাসে ইন্টারনেটে যুক্ত হতে পারেন। একবার লগইন করলে পরবর্তীতে এডুরম জোনে প্রবেশের সঙ্গে সঙ্গে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যায়।

বর্তমানে বিশ্বের শতাধিক দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা এডুরম নেটওয়ার্কের আওতায় রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের ল্যাপটপ ও স্মার্টফোনে এডুরম নেটওয়ার্ক সেটআপ করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় গাইডলাইন সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুবি ক্যাম্পাসে চালু হলো আন্তর্জাতিক ওয়াইফাই ‘এডুরম’

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ