দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বাসায় ডোকে দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার আলী মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (সকাল) বটিয়াঘাটা থানাধীন দারোগাভিটা এলাকার আলীনগর বিলের মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত আক্তার আলী মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানার দিন আরামবাগ/গল্লামারি এলাকার বাসিন্দা এবং চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি বড় বাজার এলাকার একটি হোটেলে কর্মরত আছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্তার আলী মোল্লা জানান, সকালে বাড়িতে অবস্থানকালে তার ভাগ্নে শাহেদের পরিচিত কয়েকজন তাকে ডেকে নেয়। পরে মোটরসাইকেলে করে বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকার একটি বিলের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও ৪ জন সন্ত্রাসী অবস্থান করছিল। কিছু বুঝে ওঠার আগেই ৪-৫ জন মিলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দুই হাত-পা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জিতে একাধিক কোপ দেয়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আক্তারের দুই হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাম হাতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত আক্তার আলীর দাবি, হামলাকারীরা তার পূর্বপরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা ধারণা করেছিল, মাদক সংক্রান্ত তথ্য তিনি পুলিশকে সরবরাহ করছেন—এ সন্দেহ থেকেই পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা তার পূর্বপরিচিত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বাসায় ডোকে দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ