দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

স্বতন্ত্র প্রার্থী হলেই নেওয়া হবে ব্যবস্থা বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের অনুমোদন ছাড়া জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশগ্রহণ করলে দল যথাযথ ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আমরা আশা করি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে। তবে কিছু মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি জমিয়াতুল উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে চারটি আসনে তাদের প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। এই আসনগুলো হলো— নীলফামারি-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়াতুল উলামায়ে ইসলাম দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে শীর্ষস্থানে ছিল। নির্বাচনী আসনে সমঝোতার অংশ হিসেবে বিএনপি এই চারটি আসনে প্রার্থী দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা প্রদান করা হবে। পাশাপাশি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হলেই নেওয়া হবে ব্যবস্থা বিএনপি

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের অনুমোদন ছাড়া জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশগ্রহণ করলে দল যথাযথ ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আমরা আশা করি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে। তবে কিছু মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি জমিয়াতুল উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে চারটি আসনে তাদের প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। এই আসনগুলো হলো— নীলফামারি-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়াতুল উলামায়ে ইসলাম দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে শীর্ষস্থানে ছিল। নির্বাচনী আসনে সমঝোতার অংশ হিসেবে বিএনপি এই চারটি আসনে প্রার্থী দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা প্রদান করা হবে। পাশাপাশি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ