লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী মো. রোকন উদ্দিন বাবুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। বিপক্ষ সমর্থকদের একটি অংশ পরিকল্পিতভাবে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার করছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
তারা আশাবাদী মো. রোকন উদ্দিন বাবুল স্বতন্ত্র প্রার্থী নন; তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। অথচ ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
স্থানীয় দলীয় নেতারা বলেন, নির্বাচন সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তারা ভোটারদের গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সচেতন মহল মনে করছে, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য রোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন