দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

মীরসরাইয়ে শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা ও শোক মিছিল

চট্টগ্রামের মীরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) বাদে আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মীরসরাই আসন (চট্টগ্রাম-১) হতে সংসদ সদস্য প্রার্থী মনোনীত, বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যটর্নী জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান এর উদ্যোগে এই গায়েবানা জানাযার কর্মসূচি পালন করা হয়।

মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া গায়েবানা জানাযার এই কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির ও সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ্যডভোকেট সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা শোককে শক্তিতে রূপান্তর করার জন্য এই আয়োজন করেছি। আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা ইস্পাতপ্রাচীরের মতো ঐক্যবদ্ধ। শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা, তার সুন্দর ও সাম্যের বাংলাদেশ গড়ার আন্দোলনের সারথীরা এখনও বেঁচে আছে, ইস্পাতকঠিন সংকল্প নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে সকলেই বদ্ধপরিকর।”

এসময় তিনি আরও বলেন বলেন, “ একটা শ্রেণী আছে যারা যুগ যুগ ধরেই বাংলাদেশের উন্নয়নের পথে বাদার সৃষ্টি করে আসছে। বাংলাদেশের উন্নয়ন বিরোধী এই চক্রের কাছে স্পষ্ট করে বলতে চাই - হত্যার মিছিল লম্বা করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ধ্বংস করা যাবে না। আমাদের ভাই ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন, এখন এই আন্দোলনের সম্পূর্ণ দায়িত্ব আমাদের ওপর। আগামীর নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমেই আমরা এই হত্যাকাণ্ডের জবাব দেব, ইনশাআল্লাহ।”

গায়েবানা জানাযা শেষে মীরসরাই পৌর সদরের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এলাকায় একটি শোক মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মীরসরাইয়ে শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা ও শোক মিছিল

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ