দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

লাখো জনতার অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

লাখো জনতার অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা |সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিক ইমামতি করেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ রাজনৈতিক নেতারা অংশ নেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। হাদির জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এদিন সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানাজা শেষে ওসমান হাদির লাশ নেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লাখো জনতার অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

লাখো মানুষের অংশগ্রহণে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিক ইমামতি করেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ রাজনৈতিক নেতারা অংশ নেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। হাদির জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এদিন সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানাজা শেষে ওসমান হাদির লাশ নেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ