দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং চলমান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা খুলনার বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সেখানে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না খুলনা, খুলনা, খুলনা’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’সহ নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আল শাহরিয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুজার আলকামা, ড. আব্দুল্লাহ চৌধুরী, তাসনিম চৌধুরী, মিরাজ হোসেন, সাইফ নেওয়াজ ও নিয়াজ আলম রনি প্রমুখ। বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর এখনো কাউকে গ্রেপ্তার না করায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতা কিংবা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সমাবেশ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিও জানানো হয়।

বক্তারা আরও বলেন, শহীদ হাদির আত্মত্যাগ ভুলে যাওয়ার নয় এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। তারা চলমান রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় এক বক্তা সশস্ত্র বিপ্লবের আহ্বান জানালে উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়।

কর্মসূচি শেষে বিপ্লবী ছাত্রজনতা শিববাড়ি মোড়ে অবস্থান নেয় এবং পরে কেডিএ এভিনিউ সড়কসহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ