দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

দিনাজপুর ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস, সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে  বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচন  সফল ভাবে পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান কে আহ্বায়ক  এবং ঘোড়াঘাট পৌর   বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনকে সদস্য সচিব করে এ পরিচালনা কমিটি গঠন করা হয়।

গতকাল বুধবার রাতে হাকিমপুরে  জরুরি আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।  দিনাজপুর- ৬ আসনের নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর এবং ঘোড়াঘাট এই  চারটি উপজেলার সাতটি ইউনিটের  উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আটাশ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

 নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, দীর্ঘদিন পর দিনাজপুর-৬ আসনে বিএনপির একক এবং যোগ্য প্রার্থী পেয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কে বিপুল ভোটে বিজয়ী করতে এ নির্বাচন পরিচালনা কমিটি সকলের সমন্বয়ে কাজ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস, সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে  বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচন  সফল ভাবে পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান কে আহ্বায়ক  এবং ঘোড়াঘাট পৌর   বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনকে সদস্য সচিব করে এ পরিচালনা কমিটি গঠন করা হয়।

গতকাল বুধবার রাতে হাকিমপুরে  জরুরি আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।  দিনাজপুর- ৬ আসনের নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর এবং ঘোড়াঘাট এই  চারটি উপজেলার সাতটি ইউনিটের  উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আটাশ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

 নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, দীর্ঘদিন পর দিনাজপুর-৬ আসনে বিএনপির একক এবং যোগ্য প্রার্থী পেয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কে বিপুল ভোটে বিজয়ী করতে এ নির্বাচন পরিচালনা কমিটি সকলের সমন্বয়ে কাজ করবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ