দিনাজপুরসহ আশপাশের এলাকায় আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আকাশের উপর দিয়ে একটি উজ্জ্বল আলোকিত বস্তু দ্রুতগতিতে অতিক্রম করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটি আগুনের মতো আলো ছড়াতে ছড়াতে আকাশে চলছিল, যার পেছনে লম্বা আলোর রেখা দেখা যায়।
হঠাৎ এমন দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, আবার কেউ কেউ মোবাইলে ছবি ধারণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বস্তুটি চোখের আড়াল হয়ে যায়। তবে এ সময় কোনো বিকট শব্দ শোনা যায়নি বলে স্থানীয়রা জানান।
বিশেষজ্ঞদের ধারণা, এটি উল্কা (শুটিং স্টার) অথবা রকেট/স্যাটেলাইটের কোনো অংশ বায়ুমণ্ডলে প্রবেশের সময় জ্বলে ওঠা দৃশ্য হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এ ধরনের ঘটনা সাধারণত ক্ষতিকর নয় বলে জানালেও, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন