প্রচার প্রচারণায় জমে উঠছে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠ। সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ২৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ নং আহ্বায়ক সদস্য, আসনটির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনি প্রচার প্রচার প্রচারণার মধ্য দিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। বিশেষ করে নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে তিনি নির্বাচনি এলাকা সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ২৮ টি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে হাজির হয়ে নির্বাচনি প্রতিশ্রুতির মধ্য দিয়ে বিএনপি তথা ধানের শীষে ভোট চাইছেন। পাশাপাশি তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কোন কোন সুবিধা ভোগ করতে পারবেন নির্বাচনি প্রচারণার মধ্য দিয়ে এসব প্রতিশ্রুতিও জনসাধারণের সামনে তুলে ধরছেন।
ঐতিহ্যগতভাবে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি এলাকা। তবে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনার কারণে আওয়ামী লীগের কোনো প্রার্থী মাঠে না থাকায় বিএনপি তুলনামূলক ভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এদিকে এ সুযোগকে কাজে লাগাতে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা দিন রাত এক করে নিরলসভাবে ধানের শীষের পক্ষে অর্থাৎ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
দলের অভ্যন্তরীণ বিভাজন, মতবিরোধ ও মতপার্থক্য কাটিয়ে নির্বাচনি মাঠে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করছেন বিএনপির বর্তমান ও সাবেক নেতারা। অতি সম্প্রতি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল কুদ্দুস ধীরণ নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপি মনোনীদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এই ঐক্য ও মাঠপর্যায়ের সক্রিয় প্রচার প্রচারনা বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বিজয়ের পথকে আরও এগিয়ে নিচ্ছে।
অন্যদিকে এরই মধ্যে প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ-১ আসনকে সন্ত্রাস ও মাদক ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন সুশৃঙ্খল আসন হিসেবে প্রতিষ্ঠা করার ঘোঘনা দিয়েছেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর স্বচ্ছ রাজনৈতিক ইমেজ, সংগঠন, কর্মী ও জণ বান্ধব নেতৃত্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বিজয় ছিনিয়ে আনতে সাহয্য করবে বলে মত রাজনৈতিক বিশ্বেষকদের।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন