দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বুধবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।”

গাইবান্ধা-৩ আসনে বরাবরই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার জামায়াত নেতার মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বুধবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।”

গাইবান্ধা-৩ আসনে বরাবরই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার জামায়াত নেতার মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ