দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন

জুলাই যোদ্ধা হাদির ওপর হামলার প্রতিবাদ এবং ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় ও বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাসবাদের অভিযোগে খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে আন্দোলনকারীরা খুলনা নগরীর রয়েল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে গিয়ে অবস্থান নেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, আধিপত্যবাদ বিরোধী নেতা জুলাই যোদ্ধা হাদিকে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে গুলি করে হত্যা করা হয়েছে এবং ওই সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। তারা বলেন, বাংলাদেশের ওপর ভারতীয় হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, ভারতের আশ্রয়ে থাকা সন্ত্রাসীদের অনতিবিলম্বে ফেরত দিতে হবে এবং জুলাই যোদ্ধা হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এসময় ২৫ ডিসেম্বরের মধ্যে সন্ত্রাসীদের ফেরত দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনার সমন্বয়ক হামীম আহম্মেদ রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব, মারহাব, রাব্বিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোটের ব্যানারে একটি মিছিল ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে যাচ্ছিল। পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তিনি বলেন, কর্মসূচিতে কোনো ধরনের অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশি ব্যারিকেডের কারণে আন্দোলনকারীরা কমিশনের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে মিছিল সহকারে পুনরায় রয়েল মোড়ে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ