দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফার্মেসিতে ভোক্তা অধিকারের জরিমানা

ফার্মেসিতে ভোক্তা অধিকারের জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দেবনাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত টংগিবাড়ি বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে দেবনাথ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ফার্মেসির মালিক সুশান্ত দেবনাথকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির জন্য প্রদর্শন না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফার্মেসিতে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দেবনাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত টংগিবাড়ি বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে দেবনাথ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ফার্মেসির মালিক সুশান্ত দেবনাথকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির জন্য প্রদর্শন না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ