দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি ওই নারীর সঙ্গে থাকা স্বামী পরিচয় দেয়া যুবককে। হোটেল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ওই যুবকের ফোন বন্ধ রয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যেরাতে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত আলীশান নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষের রেজিস্ট্রার অনুযায়ী, নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। 

পুলিশ সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে ফাহিমা আক্তার হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। দীর্ঘদিন অবস্থানের পর বুধবার রাতে কক্ষের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এ সময় ওখানে আরিফকে পাওয়া যায়নি।হোটেল মালিক শহীদ হোসেন বলেন, আমি তাদের কাছে রুম ভাড়া দিয়েছি মাসিক চুক্তিতে। তারা ২ তারিখ থেকে আমার হোটেলে অবস্থান করছে, তবে এর আগে কোনো ধরনের চিল্লাচিল্লি বা ঝামেলা হতে দেখিনি। গতকাল বিকেল থেকে রুম তালাবন্ধ দেখি এবং অনেক রাত পর্যন্ত কোনো খবর না পেয়ে রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখি ভেতরে ফ্যানের সঙ্গে ওই নারী ঝুলছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানাই। 

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ