দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু কাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা। এ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এ ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী।

পরদিন ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ড্রইং পরীক্ষা নেওয়া হবে। এ ইউনিটের পরীক্ষাও খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটেও একযোগে চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু কাল

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ