দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তরিনী বর্মন (৪০) নিহত হন।

 বুধবার (১৭ ডিসেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ইতি বর্মন (৩৫)। দুর্ঘটনায় নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে তারা দুজন উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী ইতি বর্মন।

আহত অবস্থায় ইতি বর্মনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার সময় আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তরিনী বর্মন (৪০) নিহত হন।

 বুধবার (১৭ ডিসেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ইতি বর্মন (৩৫)। দুর্ঘটনায় নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে তারা দুজন উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী ইতি বর্মন।

আহত অবস্থায় ইতি বর্মনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার সময় আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ