দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও শান্ত পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে খানসামা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয়ের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন তারা। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও শান্ত পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে খানসামা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয়ের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন তারা। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ