দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার

বাঙালি ৫৪তম বিজয় উদযাপনে যখন আর বাকি মাত্র একটি রাত, তখনই ঘটলো এক অমানবিক ঘটনা। একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে দুর্বৃত্ত। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে এই আগুনের ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধার পরিবার জানায়, গভীর রাতে দুর্বৃত্ত কবরের ওপর শুকনো গাছের ডাল ও পাতা ফেলে আগুন লাগিয়ে দেয়। 

পরিবার জানায়, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তিনি ২০১০ সালের আট জানুয়ারি মৃত্যুর পরে পারিবারিক সিদ্ধান্তে বাড়ির বসত ঘরের পাশেই তাকে দাফন করা হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী মাহফুজা বেগম কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখে তিনি চিৎকার দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার মেয়ে স্থানীয় প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের জানান।

মুক্তিযোদ্ধার স্ত্রী স্ত্রী মাহফুজা বেগম সাংবাদিকদের বলেন, একজন সম্মানিত ব্যক্তির কবরের সঙ্গে কার কী শত্রুতা থাকতে পারে? আমার স্বামী মুক্তিযোদ্ধা বলেই কি এমন অবস্থা? আমি এর বিচার কার কাছে চাইবো? বিজয় দিবসের আনন্দের দিনে আমরা পুরো পরিবার কাঁদছি।

আ. মান্নানের মেয়ে আফরোজা আক্তার সাংবাদিকদের বলেন, মায়ের চিৎকার শুনে বাবার কবরের পাশে ছুটে যাই। সেখানে দেখি, কবরের ওপরে খানিকটা জায়গাজুড়ে ছাই পড়ে আছে। সদ্য নিভে যাওয়া আগুনের ছাই। তখনো ছাই থেকে অল্প ধোঁয়া বের হচ্ছিলো। তাৎক্ষণিক আমি ঘটনাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও মুক্তিযোদ্ধাদের জানাই। কারা কী উদ্দেশ্য নিয়ে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। তবে ঘটনাটিতে আমরা মর্মাহত ও শঙ্কিত হয়ে পড়েছি।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে আমি ওই মুক্তিযোদ্ধার বাড়িতে লোক পাঠাব। ঘটনাটির বিস্তারিত খোঁজ নেবো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন, বিজয়ের দিনে কাঁদলো পরিবার

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ