আজ মহান বিজয় দিবস ।প্রতিবছর ১৬ ডিসেম্বর বাংলাদেশীদের জীবনে আসে এক ভিন্ন বার্তা আর এক অবিস্মরণীয় অনুভূতি নিয়ে ।এই দিনটি আমাদের জাতীয় জীবনে মহান বিজয় দিবস হিসাবে চিরভাস্বর ।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালে এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ ।৩০ লক্ষ শহীদ ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয় ।১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ সাড়ম্বরে এই দিনটি উদযাপন করে।
এর ধারাবাহিকতায় পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ছয়টায় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ , তপদ্দ্বনি ও কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল ইসলাম । সঞ্চালনায় ছিলেন সহকারি কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদাউস এবং অত্র উপজেলার প্রত্যেক দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ ,ছাত্র-ছাত্রী, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ,সাধারণ মানুষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে ছিলেন রচনা প্রতিযোগিতা, দৌড়খেলা ,সাইকেল খেলা ,রশি টানা সহ আরো অনেক এবং অনুষ্ঠানেবিভিন্ন স্টল বসায় সৌন্দর্য বৃদ্ধি করে।
পরিশেষে সভাপতি সাহেব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন