ছাতকে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শহীদদের স্মরণে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে গভীর সম্মান ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ছাতক শিখা সতের স্থান নামক জায়গায় আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা এবং ছাতকে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন,শহীদরা ছিলেন সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত সম্মানিত মানুষ। তাদের অবদান ও কর্ম ছাতকের মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, এই মৃত্যু শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক মানবকণ্ঠ ছাতক প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন, দৈনিক আমার দেশ ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনা ও দৈনিক ঘোষণা ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, মাতৃজগত ছাতক প্রতিনিধি এ আর সায়েম, দিলোয়ার হোসেনসহ আরও গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন